ব্লগের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিঁকে থাকতে গেলে নিয়মিত ব্যাকআপ নিন
|
|
অনেক
কষ্ট করে ব্লগিং করছেন, হঠাৎ যদি একদিন দেখেন আপনার সাধের ব্লগ
লোড হচ্ছেনা, কিম্বা কেউ হ্যাক করে ফেলে ব্লগের সবরকমের ক্ষতি করেছে
সেক্ষত্রে অত্যন্ত মর্মাহত হওয়ার উপক্রম হয়। সবার অভিজ্ঞতার পরিমান সমান
নয়, তাই কিংকর্তব্যবিমূঢ় অবস্থা হতে পারে। কি করবেন? অভিজ্ঞ কাউকে ডেকে
তার হাতে আপনার ওয়েব হোস্টের ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে দেওয়াও
যায়না! এইসব অপ্রীতিকর অবস্থার সামাল দিতে পারার জন্য প্রয়োজন
নিয়মিতভাবে ব্লগের ব্যাকআপ নেওয়া। আপনার ব্লগ কতোখানি গুরুত্বপূর্ণ, কতো
দ্রুত আপডেট করেন এইসবের উপরে ভিত্তি করে ব্যাকআপ নেওয়ার সময়ের ব্যবধান
নির্ধারন করা যেতে পারে।
কেউ
কেউ cPanel’এর ব্যাকআপ ফিচার ব্যবহার করেন, আবার ওয়ার্ডপ্রেসের প্লাগিনও
আছে এই কাজ সহজভাবে করে ফেলার জন্য। এমনই একটি সহজ প্লাগিন wp db backup,
এটি প্রতি ঘন্টা, প্রতি ১২ ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ ভিত্তিতে
ব্যাকআপ করে দেবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের ডেটাবেস। আপনি ইচ্ছে করলে
নিজে নিজে এই ব্যাকআপ নিতে পারেন, ইচ্ছে করলে স্বয়ংক্রিয়ভাবেও ব্যাকআপ
নেওয়ার নির্দেশ দিতে পারেন এই প্লাগিনকে। ব্যাকআপ ফাইল হয় ডাউনলোড করে
নিতে পারেন, নয়তো ব্যাকআপ ফাইলটি ইমেইলের মারফৎ আপনার ইমেইল ঠিকানায়
একটি আলাদা ফোল্ডারে নিয়ে রাখতে পারেন, সেখানে এটি সুরক্ষিত থাকতে পারে।
নিজে ব্যাকআপ নিতে চাইলে -স্বয়ংক্রিয় ব্যাকআপ নিতে চাইলে -
Schedule
backup সুবিধা ব্যবহার করলে ইমেইল ঠিকানা নির্দিষ্ট স্থানে পূরণ করে দিন,
তাহলেই আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন এবং প্লাগিন তার কাজ করে যেতে থাকবে।
ছবি থেকেই বুঝতে পারছেন যে আজকের ব্যাকআপ হয়ে গিয়েছে এবং পরবর্তী
ব্যাকআপ আগামীকাল ভোরবেলায়।
এই
প্লাগিন যেটা করে দিতে পারবেনা তা হল পোস্টে যুক্ত ছবির ব্যাকআপ নেওয়া
এবং থিম কাস্টমাইজ করা থাকলে সেই থিমের ব্যাকআপ নেওয়া। সেক্ষেত্রে নিজেই
নিয়মিতভাবে ছবির ফোল্ডারের ব্যাকআপ নিয়ে রাখতে হবে (থিম ফোল্ডার একবারই
ব্যাকআপ নিয়ে রাখা যায়)। কিন্তু এই প্লাগিন আপনার মূল কাজটি করে দেবে।
অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হলেই আপনি দুঃখিত না হয়ে শীঘ্র এই ব্যাকআপ
ফাইল থেকে আপনার ব্লগকে আবারও ফিরিয়ে আনতে পারবেন। FTP দ্বারা ছবি এবং
থিম ফোল্ডার যথাস্থানে আবার নিয়ে রাখলেই আপনার সাধের ব্লগ আবার তার পরোনো
চেহারায় ফিরে পেতে পারবেন।
পূর্ণ উদ্যমে প্রাণের উল্লাসে ব্লগ লিখে চলুন, পাশাপাশি আপনার ব্লগের অস্তিত্বরক্ষার দিকেও সমান নজর রাখুন।
——————–
-
এটিই একমাত্র এবং সবচেয়ে ভাল প্লাগিন সেই দাবী এখানে করিনি, এটি ছাড়াও আরো অনেক প্লাগিন আছে যেগুলি বিভিন্ন সুবিধাসহ ব্যাকআপ ফাইল বানিয়ে দেবে। প্রয়োজন অনুযায়ী সেইসব ব্যবহারের পরামর্শ দেওয়ার উদ্দেশ্যেই এই লেখা।
-
যারা ফ্রি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তারা Tools মেনু’তে গিয়ে Export সুবিধা বেছে নেবেন; যারা ব্লগার ব্লগে লেখেন, তারা এডমিন প্যানেলে লগইন করে সেটিংসে গিয়ে Export blog সুবিধাটি বেছে নিন এবং নিয়মিত ব্যাকআপ নিয়ে নিন।
-
ডেটাবেস ব্যাকআপ নিন কিম্বা এক্সপোর্ট ফাইল তৈরী করুন, সাবধানে রাখবেন কারন এই ফাইল অন্য কারো হাতে পড়ার অর্থ আপনার সম্পুর্ণ ব্লগ কপি হয়ে যাওয়ার সমান।